চীনা গুপ্তচরের সঙ্গে জেনসেন হুয়াংয়ের অন্তরঙ্গ ছবি ফাঁস

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের শীর্ষ চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের একটি অন্তরঙ্গ ছবি ফাঁস হয়েছে। ছবিতে তাকে সন্দেহভাজন চীনা গুপ্তচরের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে। সবচেয়ে অবাক করা বিষয় হলো, তাইপেতে আয়োজিত ওই নৈশভোজে হুয়াংয়ের মেয়েও উপস্থিত ছিলেন। এই কেলেঙ্কারির জেরে ৩.৯২ ট্রিলিয়ন ডলারের কোম্পানিটি থেকে পদত্যাগ করেছেন তিনি।

দ্য নিউইয়র্ক পোস্টের প্রকাশিত ছবিতে ৬৩ বছর বয়সী এই বিলিয়নিয়ারকে ৪৯ বছর বয়সী অ্যালিস হুয়াংয়ের সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় দেখা যায়। অ্যালিস সিঙ্গাপুরভিত্তিক ডেটা সেন্টার প্রতিষ্ঠান ‘মেগাস্পিড ইন্টারন্যাশনাল’-এর সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা। মার্কিন গোয়েন্দাদের সন্দেহ, তিনি চীনের গোয়েন্দা সংস্থা এমএসএসের হয়ে কাজ করেন। সংবাদমাধ্যমগুলো জানায়, ২০২৪ সালের জুন এবং ২০২৫ সালের মে মাসে তাইওয়ানে তাদের প্রকাশ্যে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়। তাইপের একটি রেস্তোরাঁয় নৈশভোজের সময় অ্যালিসকে হুয়াংয়ের গালে চুমু খেতে দেখা যায় এবং হুয়াংয়ের ৩৫ বছর বয়সী মেয়ে ম্যাডিসন হুয়াং তার তখনকার বাগদত্তার মোবাইল ফোনে সেই ছবি ধারণ করেন।

এই কেলেঙ্কারি প্রকাশ্যে আসার আগেই নিজের ‘পরিবারদরদি’ ভাবমূর্তি ধরে রাখতে অন্তত এক বছর ধরে হেলার নামের একটি জনসংযোগ প্রতিষ্ঠানের সাহায্য নিয়েছিলেন হুয়াং। তবে গত ৮ নভেম্বর এনভিডিয়ার ওয়েবসাইটে প্রকাশিত এক অভ্যন্তরীণ ইমেইলে তিনি বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করেন। ১৯৮৫ সালে বিবাহিত স্ত্রী লরি হুয়াংয়ের কাছে ক্ষমা চেয়ে তিনি লেখেন, আমি আমার স্ত্রীর সঙ্গে প্রতারণা করেছি। আমার কাজ তাকে এবং আমাদের সন্তানদের কষ্ট দিয়েছে। এছাড়া হুয়াংয়ের বিরুদ্ধে কোম্পানির আরও দুই কর্মীর সঙ্গে প্রেমের সম্পর্কের অভিযোগ উঠেছে।

এই ঘটনার জেরে গত এক সপ্তাহে এনভিডিয়ার বাজার মূলধন প্রায় ২০০ বিলিয়ন ডলার কমে গেছে। পাশাপাশি জাতীয় নিরাপত্তার ঝুঁকি ও নিয়ন্ত্রক সংস্থার তথ্য গোপন করার অভিযোগে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কোম্পানিটি ও হুয়াংয়ের বিরুদ্ধে মামলা হয়েছে। এনভিডিয়া এখন তদন্ত করে দেখছে, তাদের সহপ্রতিষ্ঠাতা কোনো বিদেশি গোয়েন্দা ষড়যন্ত্রের শিকার হয়েছেন কি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights