চীনে ভূমিধসে মৃত ২, নিখোঁজ ১৯

অনলাইন ডেস্ক

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গুইঝৌ প্রদেশের একটি প্রত্যন্ত অঞ্চলে ভূমিধসের ঘটনায় অন্তত দু’জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ১৯ জন নিখোঁজ রয়েছে।

বৃহস্পতিবার সকালে স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

ভূমিধসের ঘটনায় গুইঝৌ প্রদেশের ছিংইয়াং গ্রামের আটটি পরিবার সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। যেখানে অন্তত ১৯ জন আটকে পড়েছে। একইসঙ্গে পাশের চাংশি টাউনশিপ এলাকাতেও আরেকটি ভূমিধস হয়েছে।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, উদ্ধারকাজে সহায়তার জন্য গুইঝৌর পিপলস লিবারেশন আর্মি এবং স্থানীয় মিলিশিয়া বাহিনী মোট ১২০ জন উদ্ধারকর্মী পাঠিয়েছে। পাশাপাশি ৬০ জন পুলিশও মোতায়েন করা হয়েছে। সূত্র: রয়টার্স, এপি, সিনহুয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights