চুয়াডাঙ্গায় গৃহবধূকে কুপিয়ে হত্যা, স্বামী পলাতক

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মুন্সীগঞ্জে শিলা খাতুন (২৩) নামে এক গৃহবধূকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। হত্যার পর মরদেহ গ্রামের পাশে রেললাইনে ফেলে রাখা হয়।

রেলওয়ে পুলিশ সোমবার সকাল ১০টায় সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠিয়েছে।

নিহত শিলা খাতুন আলমডাঙ্গা উপজেলার বলিয়ারপুর গ্রামের হামিদুল ইসলামের একমাত্র মেয়ে এবং একই উপজেলার রোয়াকুলি গ্রামের রাসেলের স্ত্রী। ঘটনার পর থেকে রাসেল দেড় বছর বয়সী একমাত্র সন্তান রায়হানকে নিয়ে আত্মগোপনে গেছেন।
রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই ) মাসুদ রানা জানা ন, সকালে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের কন্ট্রোল থেকে খবর পান। এরপর ঘটনাস্থল থেকে শিলা খাতুনের মরদেহ উদ্ধার করা হয়। নিহতের মাথা, ঘাড় ও পায়ে ধারালো অস্ত্রের একাধিক আঘাত রয়েছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights