চুয়াডাঙ্গায় বাস টার্মিনাল এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গা পৌর এলাকার আন্তজেলা বাস টার্মিনাল সংলগ্ন এলাকা থেকে আসাদুল ওরফে সাহাবুদ্দিন (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৯ আগস্ট) ভোর ৫টার দিকে টার্মিনাল এলাকায় মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করেন। পরে চুয়াডাঙ্গা সদর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নিহত আসাদুল শহরের রেলপাড়া এলাকার মৃত আবদুল ওহাব আলীর ছেলে।
নিহতের পরিবার জানায়, আসাদুল প্রায় ১০ বছর ধরে অসুস্থ ও মানসিক সমস্যায় ভুগছিলেন। শনিবার ভোর আনুমানিক ৪টার দিকে সবার অগোচরে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। পরে ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় তার মরদেহ পাওয়া যায়।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, মৃত্যুর সঠিক কারণ জানতে এবং পরবর্তী প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া গ্রহণের কাজ চলছে।
