ছক্কার রেকর্ডে গেইলকে ছাড়িয়ে গেলেন অভিশেক

স্পোর্টস ডেস্ক

টি-টোয়েন্টি ক্রিকেটে ছক্কার নতুন মাইলফলক স্পর্শ করেছেন ভারতের ব্যাটার অভিশেক শর্মা। পাকিস্তানের বিপক্ষে এশিয়ান গেমসের ফাইনালে ৪০০তম ছক্কা হাঁকিয়ে তিনি পেছনে ফেলেছেন টি-টোয়েন্টির কিংবদন্তি ক্রিস গেইলকে। দ্রুততম ৪০০ ছক্কার তালিকায় এখন আভিশেকের সামনে শুধু আন্দ্রে রাসেল।

শনিবার পাকিস্তানের বিপক্ষে ফাইনালে ইনিংসের তৃতীয় ওভারেই নিজের দ্বিতীয় ছক্কা হাঁকিয়ে ৪০০ ছক্কার মাইলফলকে পৌঁছান অভিশেক। স্বীকৃত টি-টোয়েন্টিতে ৪০০ ছক্কা পূরণ করতে তার লেগেছে ৩ হাজার ৫১৩ বল।

গেইল একই মাইলফলকে পৌঁছেছিলেন ৩ হাজার ৫৫৭ বলে। অর্থাৎ বলের হিসাবে গেইলের চেয়ে ৪৪ বল কম খেলেই ৪০০ ছক্কার ক্লাবে ঢুকেছেন অভিশেক।

এই তালিকায় সবার ওপরে আছেন আন্দ্রে রাসেল। মাত্র ৩ হাজার ২৭ বল খেলে ৪০০ ছক্কা পূরণ করেছিলেন ক্যারিবীয় এই অলরাউন্ডার। এরপর অভিশেক ও গেইলের অবস্থান। ৩ হাজার ৮০৩ বলে ৪০০ ছক্কা মেরে তালিকায় চতুর্থ টিম ডেভিড।

তবে ৪০০-তে থামেননি অভিশেক। ম্যাচে পরে আরও পাঁচটি ছক্কা হাঁকিয়ে তার মোট ছক্কার সংখ্যা দাঁড়িয়েছে ৪০৫। ২০৮টি ইনিংসে এই কীর্তি গড়েছেন ভারতীয় এই ব্যাটার।

পাকিস্তানের বিপক্ষে ফাইনালেও ব্যাট হাতে দারুণ ছিলেন আভিশেক। মাত্র ২৮ বলে ৬১ রান করেন তিনি। তার সঙ্গে তিলাক ভার্মার ২২ বলে অপরাজিত ৫১ রানের ইনিংসে ভর করে ভারত ২০ ওভারে ২১১ রানের সংগ্রহ গড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights