ছেলের লাঠির আঘাতে প্রাণ গেল বাবার

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর বদলগাছীতে ছেলের লাঠির আঘাতে আহত বাবা নূর ইসলামের (৫২) মৃত্যু হয়েছে। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় তরা মৃত্যু হয়। উপজেলার মথুরাপুর ইউপির জালালপুর গ্রামে ছেলে নাসিম (২০) তার বাবার মাথায় লাঠি দিয়ে আঘাত করে। নিহত নূর ইসলাম ওই গ্রামের আজাহার আলীর ছেলে আর অভিযুক্ত নাসিম নিহতের ছেলে।

জানা যায়, বুধবার সকাল থেকে বাবা ছেলের সাংসারিক বিষয় নিয়ে কথা-কাটাকাটি শুরু হয়। চলে বিকেল পর্যন্ত। বিকেল ৫টার দিকে হঠাৎ করে ছেলে নাসিম ও বাবা নুূর ইসলামের মধ্যে তর্কের মাত্রা বেড়ে যায়। এক পর্যায়ে নাসিম ক্ষিপ্ত হয়ে বাবা নূর ইসলামের মাথায় লাঠি দিয়ে আঘাত করে। এতে নূর ইসলাম আহত হয়ে পড়লে গ্রামবাসী প্রথমে তাকে জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এতে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ৮টার দিকে নূর ইসলাম মৃত্যুবরণ করেন। বর্তমানে ছেলে নাসিম পালাতক আছে। ঘটনাস্থল থানা পুলিশ পরিদর্শন করেছেন। তবে ছেলে সব সময় নেশাগ্রস্ত থাকে বলে একাধিক সূত্রে জানা গেছে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বদলগাছী থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান বলেন, নিহত নূর ইসলামের মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আছে। ময়না তদন্তের পর মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। এছাড়া মামলা প্রক্রিয়াধীন আছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights