জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথমবর্ষের ক্লাস শুরু ৩ সেপ্টেম্বর

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) এবং বিবিএ প্রথম বর্ষের শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম শুরু হবে আগামী ০৩ সেপ্টেম্বর (রবিবার) থেকে।

শনিবার রাতে বাংলাদেশ প্রতিদিনকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান।

প্রকৌশলী মো. ওহিদুজ্জামান বলেন, ক্লাস শুরুর পূর্বেই ভর্তি সংক্রান্ত যাবতীয় বিষয় সম্পন্ন করতে হবে। প্রতিটি ইনস্টিটিউট এবং বিভাগ ক্লাস শুরুর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
এর পূর্বে গত ২৫ আগস্ট রেজিস্ট্রার দপ্তরের এক বিজ্ঞপ্তিতেও বিষয়টি উল্লেখ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের প্রথম সেমিস্টারে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস আগামী ৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে। ইনস্টিটিউট ও বিভাগসমূহ নিয়মিত ক্লাসের সময়সূচি শিক্ষার্থীদের জানিয়ে দিবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights