জাজিরায় একজনকে কুপিয়ে হত্যা

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মা সেতু দক্ষিণ থানার নাওডোবা ইউনিয়নের মেছের আলী মুন্সির কান্দি এলাকায় রাতের আঁধারে দাউদ খান(৫০) নামে একজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

ধারণা করা হচ্ছে শুক্রবার রাতে নিহত দাউদ খানের বাড়িতেই এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে দুর্বৃত্তরা।

পদ্মা সেতু দক্ষিণ থানা পুলিশ জানায়, দীর্ঘদিন যাবত একই গ্রামের পার্শ্ববর্তী মৃত নুরুল ইসলাম মাদবরের ছেলে মোজাম্মেল মাদবর(৪৫) এর পরিবারের সাথে জমি সংক্রান্ত বিরোধ ছিলো দাউদ খানের পরিবারের। যার ফলে স্থানীয়রা সন্দেহ পূর্বক মোজাম্মেল মাদবরকে অভিযুক্ত হিসেবে আটক করে পদ্মাসেতু দক্ষিণ থানা পুলিশের হাতে তুলে দেয়।
পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, সকালে খবর পেয়ে আমরা সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামতসহ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসি। পাশাপাশি স্থানীয়দের হাত থেকে মোজাম্মেল মাদবরকে উদ্ধার করে আমাদের হেফাজতে নিয়েছি। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights