‘জাতীয় পার্টির বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরাই নিশ্চিহ্ন হয়ে যাবে’

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টির বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করেছে, তারাই ইতিহাসের আঁস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়েছে। আবারও যারা ষড়যন্ত্র করবে তারাও অস্তিত্বহীন হয়ে পড়বে। জাতীয় পার্টির বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরাই নিশ্চিহ্ন হয়ে যাবে। জাতীয় পার্টির গোলাম মোহাম্মদ কাদের এমপির নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে। জাতীয় পার্টির বিরুদ্ধে কোন ষড়যন্ত্র সফল হবে না। বুকের রক্ত দিয়ে হলেও জাতীয় পার্টিকে রক্ষা করবে তৃণমূল নেতাকর্মীরা।

আজ শনিবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয় মিলনায়তনে উপস্থিত নেতা-কর্মীদের এক সভায় বক্তারা সেব কথা বলেন।

এসময় বক্তারা আরও বলেন, যারা নির্বাচনই করেনি তারাও নির্বাচন নিয়ে কথা বলেন। আসলে, জাতীয় পার্টিকে পেছন থেকে ছুরিকাঘাত করতেই তারা ষড়যন্ত্রে লিপ্ত আছে। যারা জাতীয় পার্টির কেউ না তাদের সাথেও বৈঠক করছে ষড়যন্ত্রকারীরা। যাদের এখতিয়ার নেই তারা পার্টির নামে সভা ডেকে জাতীয় পার্টির কোন ক্ষতি করতে পারবে না। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত এরশাদের সৈনিকেরা গোলাম মোহাম্মদ কাদেরের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে। যারা দলের মধ্যে বিভ্রান্তি ছড়াবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
সভায় বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদের, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, জহিরুল ইসলাম জহির, ভাইস চেয়ারম্যান শফিউল্লাহ শফি, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন খান, সম্পাদকমণ্ডলীর সদস্য এমএ রাজ্জাক খান, জামাল উদ্দিন, নুরুল হক নুরু, মাহমুদ আলম, সমরেশ মন্ডল মানিক, দ্বীন ইসলাম শেখ, মীর সামছুল আলম লিপ্টন, ইসারুহুল্লাহ আসিফ, কেন্দ্রীয় সদস্য আবু নাসের বাদল, আলমগীর হোসেন, আনোয়ার হোসেন খান শান্ত, অর্ণব চৌধুরী, আল-আমিন সরকার, জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি আল-মামুন, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, জাতীয় ছাত্র সমাজের দক্ষিণের সভাপতি মো. ইউসুফ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights