জাতীয় প্রাথমিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু শনিবার

অনলাইন ডেস্ক

প্রাথমিক স্কুলে জাতীয় পর্যায়ের শিক্ষার্থী কেন্দ্রিক ক্রীড়া, সাংস্কৃতিক এবং বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতা শনিবার থেকে শুরু হতে যাচ্ছে। ওইদিন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে ক্রীড়া প্রতিযোগিতা এবং রবিবার ঢাকা পিটিআইতে সাংস্কৃতিক ও বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ বিতরণের লক্ষ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে জাতীয় পর্যায়ের শিক্ষার্থী কেন্দ্রিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতা আগামীকাল (০৩ জুন) থেকে শুরু হতে যাচ্ছে।
এ আয়োজনের উদ্বোধন ও পুরস্কার বিতরণ করবেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন,‌বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ। সভাপতিত্ব করবেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত।

‘ক’ (১ম ও ২য় শ্রেণি) ও ‘খ’ ( ৩য়-৫ম শ্রেণি) বিভাগে ১০ টি বিষয়ে ( ‘ক’ বিভাগে ৪টি এবং ‘খ’ বিভাগে ৬টি) ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

ক ও খ বিভাগে ১২ টি বিষয়ে (ক-৫+ খ-৭) সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং ৪টি বিষয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় ১ম,২য় ও ৩য় স্থান অর্জনকারী শিক্ষার্থী যাথাক্রমে ৩০, ২৫ ও ২০ হাজার টাকার সাথে ১টি ক্রেস্ট, ও ১টি সনদপত্র পাবে।

এ প্রসঙ্গে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত জানান, শ্রেণিকক্ষে পাঠদানের পাশাপাশি শিশুর সুপ্ত প্রতিভা বিকাশ, শিশুর শারীরিক ও মানসিক বিকাশের মাধ্যমে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে এ প্রতিযোগিতা ধারাবাহিকভাবে আয়োজন করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights