জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির মানববন্ধন শুরু

অনলাইন ডেস্ক
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধন শুরু করেছে বিএনপি। এতে সভাপতিত্ব করছেন দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।

আজ রবিবার সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি শুরু করেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

এদিকে, কর্মসূচি ঘিরে প্রেস ক্লাবের সামনে কঠোর নিরাপত্তাবলয় গড়ে তুলেছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এদিন সকাল থেকেই জাতীয় প্রেসক্লাবসহ কদম ফোয়ারা এবং মৎস্য ভবনসহ এর আশপাশের এলাকায় সতর্কাবস্থানে থাকতে দেখা গেছে পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights