জাতীয় স্মৃতিসৌধে জাবি প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

এ সময় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার (চুক্তিভিত্তিক), বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, প্রক্টর, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।
উপাচার্যের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর শিক্ষক সমিতি, মহিলা ক্লাব, অফিসার সমিতি, কর্মচারী সমিতি, কর্মচারী ইউনিয়ন, বিভিন্ন আবাসিক হল ও বিভাগের পক্ষ থেকে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এর আগে সূর্যোদয়ের সময় প্রশাসনিক ভবনে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক জাতীয় পতাকা এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন।

দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসন ভবন, আবাসিক হল সমূহ ও বিভিন্ন গেইটসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে আলোকসজ্জা করা হয়েছে।

এদিকে, ২৫ মার্চ রাতে ‘গণহত্যা দিবস’ উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মোমবাতি প্রজ্বলন করা হয়। এদিন রাত সাড়ে দশটায় এক মিনিট প্রতীকী ‘ব্লাক-আউট’ কর্মসূচি পালন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights