জাবির রবীন্দ্রনাথ ঠাকুর হলের নতুন প্রাধ্যক্ষ অধ্যাপক নাজমুল হাসান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের নতুন প্রাধ্যক্ষ হিসেবে বাংলা বিভাগের অধ্যাপক নাজমুল হাসান তালুকদারকে নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নূরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বিশেষ সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিট্রার (চুক্তিভিত্তিক) রহিমা কানিজ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আব্দুল্লাহ হেল কাফি প্রভোস্ট পদ থেকে অব্যাহতি চাওয়ায় তাকে অব্যহতি প্রদান করা হয়েছে। সেই সাথে বাংলা বিভাগের অধ্যাপক নাজমুল হাসান তালুকদারকে ওই হলের প্রভোস্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এদিকে, হলটির বিদায়ী প্রভোস্ট অধ্যাপক আব্দুল্লাহ হেল কাফি বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত ২২ নং হলের প্রভোস্টের দায়িত্বে থাকায় তিনি রবীন্দ্রনাথ ঠাকুর হলের দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়ে আবেদন করেছেন বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights