জামায়াত নেতা আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালককে (ইডি) হুমকি ও নিরাপত্তা সুপারভাইজারকে মারধরের অভিযোগে গ্রেফতার জামায়াত নেতা মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জনকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেছে গোয়েন্দা পুলিশ।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার। তিনি জানান, শুক্রবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়।

এর আগে, সন্ধ্যায় নিজ বাসা থেকে মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেফতার করে ঢাকা মহানগর (ডিবি) গোয়েন্দা পুলিশ। গতকাল তার বিরুদ্ধে বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা ও নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগে মামলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights