জ্যামাইকায় নতুন শুরুর আশায় মিরাজ

অনলাইন ডেস্ক

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে বাংলাদেশকে ২০১ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। শনিবার (৩০ নভেম্বর) শুরু হচ্ছে সিরিজের শেষ টেস্ট। বাংলাদেশ দল এখন জ্যামাইকায়।

এখানে আগামীকাল শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে সব ভুল-ত্রুটি শুধরে মাঠে নামতে চান বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

কাল বিসিবির এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘পরের ম্যাচে চেষ্টা করব যে ভুলত্রুটিগুলো ছিল, সেখানে উন্নতি করে নতুন করে ফিরতে। জ্যামাইকার পিচ ও কন্ডিশন দেখে আমরা একাদশ সাজানোর চেষ্টা করব। যে ভুলগুলো করেছি, কোন জায়গায় করেছি, সেটা নিয়ে কাজ করেই মাঠে নামব।’

অ্যান্টিগার চ্যালেঞ্জের কথা মনে করে মিরাজ বলেন, ‘অবশ্যই আমাদের জন্য চ্যালেঞ্জ ছিল প্রথম টেস্ট ম্যাচটি। আমাদের যেভাবে খেলা উচিত ছিল, সেভাবে খেলতে পারিনি ব্যাটিং বিভাগে। বোলাররা খুবই ভালো বোলিং করেছে। কিছু জায়গায় যদি আরও ভালো করতে পারতাম, তাহলে আরও ভালো হতো। আমাদের জুটি বড় হয়নি। ভুলত্রুটিগুলো যদি আমরা ঠিক করতে পারি, তাহলে পরের ম্যাচে ভালো কিছু হবে।’

এদিকে বাংলাদেশকে ধবলধোলাই করতে চায় ওয়েস্ট ইন্ডিজ। জ্যামাইকায় পা রেখে ওয়েস্ট ইন্ডিজের উইকেটরক্ষক বলেন, সিরিজে এগিয়ে থেকে এখানে আসতে পারাটা দারুণ অনুভূতি। আমরা সিরিজটা ২-০ ব্যবধানেই জিততে চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights