ঝিনাইদহে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি-
‘মাদক মুক্ত দেশ চাই, সোনার বাংলা গড়তে চাই’ এ শ্লোগানে আন্তর্জাতিক
মাদকবিরোধী দিবস উপলক্ষে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
শুক্রবার সকালে শহরের পায়রা চত্বরে এ কর্মসূচীর আয়োজন করে জামায়াতে
ইসলামীর যুব বিভাগ।
এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির জেলা নেতৃবৃন্দ ছাড়াও নানা শ্রেণী
পেশার মানুষ অংশ নেয়। সেসময় যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি এ্যাড. ইসমাইল
হোসেন, শহর শিবিরের সভাপতি শেখ আল আমিন, যুবনেতা মেহেদী হাসান রাজু,
শহর যুব ক্রীড়া বিভাগের সবাপতি আসাদুজ্জামান আল মাহবুব, সদর উপজেলা যুব ও
ক্রীড়া বিভাগের সেক্রেটারী নাজমুল হোসেনসহ অন্যান্যরা।
সেসময় বক্তারা, মাদক সমাজ ও রাষ্ট্রের জন্য একটি ভয়াবহ অভিশাপ উল্লেখ করে মাদক
নির্মূলে পরিবার, সমাজ ও প্রশাসনকে একযোগে কাজ করার আহ্বান জানান।
একই সঙ্গে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের
দাবি জানান বক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights