ঝিনাইদহে গাঁজার গাছসহ দুই গাঁজা চাষি আটক

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুণ্ডু থেকে চারটি গাঁজার গাছসহ দুই চাষিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার বিকেলে উপজেলার পার মথুরাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন পারমথুরাপুর গ্রামের মৃত হারেজ মুন্সির ছেলে আব্দুল আজিজ ও রাজিব হোসেন।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে পারমথুরাপুর এলাকায় পুলিশ অভিযান চালায়। এ সময় চারটি গাঁজার গাছসহ দুই জনকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights