টাঙ্গাইলে ট্রাক-মোটরসাইকেল সংর্ঘষে স্কুল শিক্ষক নিহত

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (৩০) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার দেউলাবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিজানুর রহমান ধলাপাড়া সমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক ছিলেন। তার বাড়ি ধনবাড়ী উপজেলার কলমপুর গ্রামে।

স্থানীয় লোকজন জানান, ধনবাড়ী থেকে শিক্ষক মিজানুর রহমান মোটরসাইকেলে নিজ কর্মস্থল ঘাটাইল উপজেলার ধলাপাড়া সমির উদ্দিন হাই স্কুলে দিকে যাচ্ছিলেন। দেওলাবাড়ি এলাকায় পোঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

এ ব্যাপারে ঘাটাইল থানার ওসি রকিবুল ইসলাম বলেন, পরিবারের সঙ্গে কথা বলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights