টাঙ্গাইলে দুই উপজেলায় ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
টাঙ্গাইল প্রতিনিধি:
শান্তিপূর্ণভাবে প্রথম ধাপে টাঙ্গাইলের মধুপুর এবং ধনবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে চলছে গণনা। বুধবার সকাল ৮টার থেকে শুরু হয়ে একটানা বিকেলে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।
বৃষ্টির কারণে ভোট গ্রহণের শুরুতেই ভোটার উপস্থিত কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়ে। নির্বাচনে দুই উপজেলায় ৮জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও ভাইস চেয়ারম্যান ১১ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করতে ৫ প্লাটুন বিজিবিসহ পর্যাপ্ত সংখ্যাক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।
