টাঙ্গাইলে যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ মনির জন্মদিন পালিত
টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা শহীদ শেখ ফজলুল হক মনির ৮৫তম জন্মদিন পালিত হয়েছে।
সোমবার বেলা ১১টায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে শহীদ শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এডভোকেট মামুনুর রশীদ মামুন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এডভোকেট খোরশেদ আলম, জেলা যুবলীগের সভাপতি মাসুদ পারভেজ, সাধারণ সম্পাদক আবু সাঈম তালুকদার বিপ্লবসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। পরে তারুণ্যের জয়যাত্রা সমাবেশ অনুষ্ঠিত হয়।
