টাঙ্গাইলে সেতুর দাবিতে মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের কালিহাতী উপজেলা ও সদর উপজেলার প্রায় কয়েক হাজার মানুষের যাতায়াতের সুবিধার্থে সেতুর দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।

আজ রবিবার বেলা সাড়ে ১১টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার শালিনা পুংলী নদীর পারে এ মানববন্ধন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন যাবত প্রায় ২০ গ্রামের মানুষের ভোগান্তি এই পুংলি নদীর শালিনা খেয়াঘাটপার। নদীর দুই পাশে প্রায় কয়েক হাজার মানুষের বসবাস। যদি এই সেতুটি নির্মাণ হয় তাহলে অনেক ভোগান্তি কমে আসবে। নদীর পূর্ব পারে একটি উচ্চ বিদ্যালয় রয়েছে। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের যোগাযোগ ব্যবস্থা খুবই ঝুঁকিপূর্ণ। যদি সেতুটি নির্মাণ হয় তাহলে সবার চলাফেরায় সুবিধা হবে।
এসময় রসুলপুর বাছিরণ নেছা উচ্চ বিদ্যালয়ের সভাপতি রাশেদ রহমান, মিনহাজ মিয়া, আশেপাশের প্রায় কয়েকশত ছাত্রছাত্রীসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights