টেকনাফে কোস্টগার্ডের অভিযানে বিদেশি মদ জব্দ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ সংলগ্ন কেয়াবন এলাকায় অভিযান চালিয়ে ৫৮৫ বোতল বিদেশি মদ জব্দ করেছে কোস্টগার্ড। শনিবার দুপুরে বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শনিবার ভোর সাড়ে ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিসিজি স্টেশন সেন্টমার্টিন স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট রাগিব তানজুম স্বর্ণাভরের নেতৃত্বে সেন্টমার্টিনস্থ ছেঁড়াদ্বীপ সংলগ্ন কেয়াবন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সেন্টমার্টিন ছেঁড়াদ্বীপের কেয়াবনের মধ্যে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ৩৫ টি পরিত্যক্ত বস্তা দেখতে পাওয়া যায়। পরবর্তীতে কোস্টগার্ড সদস্যরা বস্তাসমূহ তল্লাশি করে ৫৮৫ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। এসময় অবৈধ বিদেশি মদ পাচারকারীগণ ঘটনাস্থলে উপস্থিত না থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights