ট্রাফিক সার্জেন্টকে ধাক্কা দিয়ে পালাল দ্রুতগতির মোটরসাইকেল

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর পবা বায়া বাজারে মোড়ে এক পুলিশ সার্জেন্টকে ধাক্কা দিয়ে পালিয়েছে এক কিশোর।

রবিবার সকালে বায়া বাজার চেকপোস্ট এলাকায় এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্য হলেন মো. ফিরোজ। তিনি রাজশাহী মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের সার্জেন্ট হিসেবে কর্মরত আছেন।

নগর পুলিশের মুখপাত্র জামিরুল ইসলাম জানান, সকালে পবার বায়া বাজারে পুলিশ সার্জেন্ট ফিরোজ চেকপোস্ট বসিয়ে পেশাগত দায়িত্ব পালন করছিলেন। এ সময় এক কিশোর মোটরসাইকেল চালিয়ে তাকে আঘাত করে পালিয়ে যায়। মোটরসাইকেলের আঘাতে পুলিশ সার্জেন্টের হাতে ও পায়ে জখম হয়েছে। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেলে নিয়ে যাওয়া হয়।

তিনি আরও জানান, পালিয়ে যাওয়া মোটরসাইকেল চালককে গ্রেফতারের জন্য তাৎক্ষণিক কন্ট্রোল রুমের মাধ্যমে নগরীর সব পয়েন্টে অভিযান শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights