ট্রাম্প বারবার বলছেন, পুতিন চুক্তি চান; এরপরই ইউক্রেনে রুশ হামলা

অনলাইন ডেস্ক

চীনের শেনঝেনে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার নেতাদের সম্মেলন শেষ হওয়ার সময় ইউক্রেনে একাধিক হামলা চালিয়েছে রাশিয়া। একই দিন বৃহস্পতিবার বার্লিনে মার্কিন ও ইউরোপীয় প্রতিনিধিদের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠকেও কোনো অগ্রগতি হয়নি। সিএনএনের বিশ্লেষক অ্যারন ব্লেক বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শান্তিচুক্তি চান বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের পর রাশিয়ার হামলার ঘটনা আগেও ঘটেছে।

২০২৫ সালের ২৩ এপ্রিল ট্রাম্প বলেন, রাশিয়ার সঙ্গে সমঝোতা হয়েছে বলে তিনি মনে করেন এবং দেশটি চুক্তিতে প্রস্তুত। এরপর কিয়েভে নয় মাসের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী হামলা চালায় রাশিয়া। ট্রাম্প তখন বলেন, ‘ভ্লাদিমির, থামুন!’

একই বছরের ১৯ মে পুতিনের সঙ্গে দুই ঘণ্টা কথা বলে ট্রাম্প জানান, পুতিন যুদ্ধ শেষ করতে চান বলে তিনি বিশ্বাস করেন। কয়েক দিন পর রাশিয়া যুদ্ধের তখন পর্যন্ত সবচেয়ে বড় আকাশপথের হামলা চালায়। এরপর পুতিনের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করে ট্রাম্প লেখেন, ‘তার কিছু একটা হয়েছে। তিনি পুরোপুরি পাগল হয়ে গেছেন!’

১৪ আগস্ট পুতিনের সঙ্গে বৈঠকের আগে ট্রাম্প আবারও বলেন, রুশ প্রেসিডেন্ট চুক্তি করবেন। দুই সপ্তাহ পর রাশিয়া যুদ্ধের তখন পর্যন্ত দ্বিতীয় বৃহত্তম আকাশপথের হামলা চালায়। কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, এতে চার শিশুসহ ২৩ জন নিহত হন।

২৬ ডিসেম্বর জেলেনস্কির সঙ্গে বৈঠকের আগে ট্রাম্প সংবাদমাধ্যম পলিটিকোকে বলেন, পুতিনের সঙ্গে আলোচনা ভালো হবে বলে তিনি মনে করেন। এর কিছুদিন পর ইউক্রেনে শত শত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে রাশিয়া।

সর্বশেষ চলতি বছরের ১১ অক্টোবর ট্রাম্প ঘোষণা দেন, রাশিয়া ও ইউক্রেন পরস্পরের জ্বালানি অবকাঠামোয় হামলা চালাবে না। কিন্তু জেলেনস্কির দাবি, এর পরপরই খারকিভের একটি বিদ্যুৎকেন্দ্রে এবং পরে ইউক্রেনের ছয়টি জ্বালানি স্থাপনায় হামলা চালায় রাশিয়া।

পরে অবশ্য ট্রাম্প ইঙ্গিত দেন, কোনো পক্ষই আসলে ওই যুদ্ধবিরতিতে সম্মত হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights