ঠাকুরগাঁওয়ে হারভেস্টার মালিক সমিতির মানববন্ধন

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও জেলার স্থানীয় হারভেস্টার মালিকদের আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা করতে বহিরাগত হারভেস্টার প্রবেশ বন্ধের দাবিতে ঠাকুরগাঁও হারভেস্টার মালিক সমিতির আয়োজনে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বুধবার দুপুরে শহরের চৌরাস্তায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন সমিতির দেড় শতাধিক হারভেস্টার মালিক। পরে জেলা প্রশাসক মাহবুবুর রহমানের হাতে স্মারকলিপি প্রদান করেন সমিতির সদস্যরা।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, সমিতির সভাপতি মাহাবুবুর রহমান, সহ-সভাপতি আব্দুল কুদ্দুস, শামসুজ্জুহা, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সহ আরও অনেকে।
বক্তরা বলেন, হাওড় এলাকায় ৭০ ভাগ ভর্তুকি আর সমতলে ৫০ ভাগ ভর্তকিতে হারভেস্টার কিনেছেন তারা। একারণে হাওড় এলাকায় হারভেস্টার গাড়ির সংখ্যা বেশি। ঠাকুরগাঁওয়ে যখন ধান গম কাটা-মাড়াই শুরু হয় তখন অন্য জেলায় তেমন কাজ থাকেনা। সে কারণে অন্য জেলার সব হারভেস্টার ঠাকুরগাঁও-পঞ্চগড় ও দিনাজপুরে প্রবেশ করে। এজন্য ঠাকুরগাঁও-পঞ্চগড় ও দিনাজপুর জেলার স্থানীয় হারভেস্টারগুলো বেকার হয়ে পড়ে থাকে। হারভেস্টার মালিকগুলো কোম্পানির কিস্তি শোধ করতে পারেনা।

এখন পর্যন্ত অর্ধশত হারভেস্টার মালিক টাকার অভাবে কোম্পানিতে হারভেস্টার ফেরত দিয়েছেন। তাই ঠাকুরগাঁও-পঞ্চগড় ও দিনাজপুরের হারভেস্টার অন্য জেলায় যাবেনা সেই সাথে অন্য জেলার হারভেস্টার ঠাকুরগাঁও-পঞ্চগড় ও দিনাজপুরে প্রবেশ করতে দিবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights