ডিএসইতে সূচকের মিশ্র প্রবণতা

অনলাইন ডেস্ক
সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সামান্য বেড়েছে, তবে ডিএস-৩০ এবং ডিএসইএস শরিয়াহ সূচক কমেছে। একইসঙ্গে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ২৫৭ কোটি ৬২ লাখ ৩৩ হাজার টাকায়।

ডিএসই সূত্রে জানা গেছে, এদিন ৩৮৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের ৫১ কোটি ৪৩ লাখ ৩২ হাজার ২১৭টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে।

দিন শেষে ডিএসইএক্স সূচক আগের কার্যদিবসের তুলনায় ০ দশমিক ২০ পয়েন্ট বেড়ে ৫,৮৯৫ দশমিক ৭৮ পয়েন্টে অবস্থান করে।

অন্যদিকে, ডিএস-৩০ সূচক ৩ দশমিক ৮৯ পয়েন্ট কমে ২,২১৩ দশমিক ৩৪ পয়েন্টে এবং ডিএসইএস শরিয়াহ সূচক ২ দশমিক ৬৩ পয়েন্ট কমে ১,১৯২ দশমিক ৬১ পয়েন্টে দাঁড়ায়।

লেনদেন হওয়া প্রতিষ্ঠানের মধ্যে ১৯৩টির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, ১৪৯টির কমেছে এবং ৪৫টির দর অপরিবর্তিত রয়েছে।

এদিন লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের মোট বাজার মূলধন দাঁড়ায় ৭ লাখ ৬ হাজার ১১৪ কোটি ৭৬ লাখ ৩৩ হাজার ২৪৮ টাকা।

সূত্র : বাসস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights