ডিএসইর সূচক কমলেও সিএসইতে বেড়েছে

অনলাইন ডেস্ক

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১ অক্টোবর) পুঁজিবাজারে সূচকের উত্থান-পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমলেও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৮ পয়েন্ট কমে ৫ হাজার ৫৩১ পয়েন্টে অবস্থান করছে।

অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ২ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট কমে যথাক্রমে ১১০০ ও ২১০৩ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে ৭২৩ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের চেয়ে ২৪ কোটি টাকা বেশি।

আগের দিন ডিএসইতে ৬৯৯ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।

বৃহস্পতিবার ডিএসইতে ৩৮৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে।

এগুলোর মধ্যে দাম বেড়েছে ৮৫টি কোম্পানির, কমেছে ২৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৮টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।

এদিন লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো- আইপিডিসি, মালেক স্পিনিং, প্যারামাউন্ট টেক্সটাইল, সায়হাম টেক্সটাইল, সার্প ইন্ডাস্ট্রি, ডোমিনেজ স্টিল, সায়হাম কটন, ইভেন্সি টেক্সটাইল, এনভয় টেক্সটাইল ও অরগান ডেনিম।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৭ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৮৩১ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ১৮৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৭১টির, কমেছে ৮৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির শেয়ার দর।

বৃহস্পতিবার সিএসইতে ১৫ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৩১ কোটি টাকা কম। আগের দিন সিএসইতে ৪৬ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights