ড্রেনের বর্জ্য সড়কে

আফজাল, টঙ্গী

গাজীপুর সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় ড্রেনের বর্জ্য সড়কে ফেলে চলছে পরিবেশ দূষণ। এতে পথচারীরা স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে। এসব বর্জ্য সড়ক থেকে দ্রুত না সরানোর কারণে রাস্তায় চলাচলে বিঘ্ন ঘটছে। বৃষ্টির পানিতে তা আবার ড্রেনে চলে যাচ্ছে। সরেজমিন দেখা যায়, ড্রেন পরিষ্কারে যেসব ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করছে, তারা সড়ক থেকে ময়লা সরাতে দেরি করছে। ড্রেনের বর্জ্য সড়কেশিলমুন এলাকার স্থানীয় বাসিন্দা ইব্রাহিম হোসেন বলেন, ড্রেনের ময়লা সড়কে রেখে পরিবেশ দূষণ করছে। ৭ থেকে ১০ দিন ময়লা সড়কেই থাকছে। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ বিষয়ে কয়েকজন কারখানা মালিক বলেন, পরিকল্পিত ব্যবস্থা না থাকায় ড্রেনের পানি সড়কে উপচে পড়ছে। চলাচলে মারাত্মক ক্ষতি হচ্ছে। সিটি করপোরেশনকে আমরা প্রতি বছর লাখ লাখ টাকা ট্যাক্স দিই অথচ সেবা পাই না। এ ব্যাপারে গাজীপুর সিটি করপোরেশনের সহ-প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আরিফুর রহমান বলেন, ‘বিভিন্ন ওয়ার্ডে ঠিকাদারদের মাধ্যমে ড্রেন পরিষ্কারের কাজ চলছে। ময়লা সড়কে রাখার পর এক-দুই দিনের মধ্যে একটু পানি ঝরলেই নিয়ে যাওয়ার কথা। সড়কে ময়লা থাকলে গাড়ি পাঠিয়ে ব্যবস্থা নিচ্ছি। তবে থেমে থেমে বৃষ্টির কারণে একটু সমস্যা হচ্ছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights