ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩

অনলাইন ডেস্ক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা কাঠবাহী ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় তিনজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার (৯ জানুয়ারি) ভোরে মহাসড়কের বারইয়ারহাট ধুমঘাট ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া জানান, ভোরের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট ধুমঘাট ব্রিজ এলাকায় দাঁড়িয়ে থাকা কাঠবাহী ট্রাকের পেছনে যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে তিন যাত্রী নিহত হন এবং আরও ১০ জন আহত হন। খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থলে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights