তিন দাবিতে কালীগঞ্জে শিক্ষক কর্মচারীদের মানববন্ধ

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ ॥
ঝিনাইদহের কালীগঞ্জে বেসরকারী শিক্ষক-কর্মচারীরা মানববন্ধ কর্মসূচী পালন করেছেন। শিক্ষকরা ২০% বাড়ি ভাড়া, ১৫০০ টাকা মেডিকেল ভাতা ও কর্মচারীদের ৭৫% উৎসব ভাতার দাবিতে এ মানববন্ধন পালন করেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষক সমিতি এ কর্মসূচীর আয়োজন করে। উপজেলার বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্্রসা থেকে শত শত শিক্ষক কর্মচারী মানববন্ধনে যোগ দেন।
এসময় বক্তৃতা করেন, প্রভাষক মুসা করিম, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. কামরুজ্জামান কামাল, সাধারনস সম্পাদক হারুনর রশিদ, মাদ্রাসার শিক্ষক নেতা নজরুল ইসলামসহ শিক্ষক নেতারা।
তিন দফা দাবিতে ১২ অক্টোরব ঢাকায় বিশাল জনসমাবেশের মধ্যে দিয়ে আন্দোলন শুরু করে শিক্ষক কর্মচারী ঐক্যজোট। ১৩ অক্টোবর থেকে সারাদেশে স্কুল কলেজ ও মাদ্রাসা কর্মবিরতী পালন করছে। তাদের দাবি পুরণ না হওয়া পর্যন্ত সব ধরনের ক্লাস ও পরীক্ষা বর্জন করে রাস্তায় থাকবেন বলে ঘোষনা দিয়েছেন শিক্ষক নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights