দিনাজপুরে তাপমাত্রা নামল ৯ ডিগ্রিতে

অনলাইন ডেস্ক

দিনাজপুরে তীব্র শীত ও ঘন কুয়াশার সঙ্গে বৃষ্টির মতো ঝরছে শিশির। সূর্যের দেখা মিলছে না গত তিন দিন। শনিবার (২৫ জানুয়ারি) সকাল ৬টায় ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে দিনাজপুর আবহাওয়া অফিস। এর আগে শুক্রবার এ জেলায় ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল।

দিনাজপুরের আবহাওয়া অফিসের অফিসার ইনচার্জ মো. তোফাজ্জল হোসেন বলেন, বায়ুমণ্ডলের উপরিভাগে জলীয় বাষ্পের পরিমাণ অত্যধিক হারে থাকায় দিনের বেলা সূর্যের দেখা মিলছে না বা সূর্যের আলোর কাঙ্ক্ষিত তাপ পাওয়া যাচ্ছে না। তবে আজ থেকে জলীয় বাষ্পের আধিক্য কিছুটা কমতে পারে এবং দিনের অবস্থার ক্রমান্বয়ে ধীরে ধীরে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া আগামী দুই থেকে তিন দিন রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে আরও কিছুটা হ্রাস পাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

শনিবার সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ এবং গত ২৪ ঘণ্টায় বাতাসের গড় গতিবেগ ছিল ঘণ্টায় ৩ কিলোমিটার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights