দুই ঘণ্টা বন্ধ থাকার পর মেট্রোরেল চালু

অনলাইন ডেস্ক

যান্ত্রিক ত্রুটিতে সকাল ৯টা ৩৫ মিনিটে বন্ধ থাকার দুই ঘণ্টা পরে ১১টা ৪০ মিনিটে চলাচল শুরু করেছে মেট্রোরেল। এর আগে বৈদ্যুতিক গোলযোগের কারণে বন্ধ হয়েছিল মেট্রোরেলের চলাচল।

বুধবার (৯ আগস্ট) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ডিএমটিসিএল উপ-মহাব্যবস্থাপক নাজমুল ইসলাম ভূঁইয়া বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ডিএমটিসিএল উপ-মহাব্যবস্থাপক নাজমুল ইসলাম ভূঁইয়া বলেন, সকাল ১১টা ৪০ মিনিট থেকে মেট্রোরেল চলাচল শুরু হয়েছে।
এর আগে (ডিএমটিসিএল) জেনারেল ম্যানেজার ইফতেখার হোসেন মেট্রোরেল বন্ধের কারণ সম্পর্কে জানিয়েছিলেন, কারিগরি ত্রুটির কারণে মেট্রোরেল বন্ধ আছে। ক্যাটারিং সার্ভিসে সাপ্লাই নেই, কাজ করা হচ্ছে। ঠিক হলে আবারও চলাচল শুরু করবে মেট্রো।

অন্যদিকে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিচালক (অপারেশন) নাসির উদ্দিন বলেছিলেন, ধারণা করা হচ্ছে বিদ্যুতের লাইনে কোনো কিছু হয়তো পড়েছে। এতে বিদ্যুতের সঞ্চালন বন্ধ হয়ে গেছে।

এদিকে মেট্রোরেল বন্ধ থাকায় রাজধানীর উত্তরা উত্তর (দিয়াবাড়ি) স্টেশনে যাত্রীদের ভিড় দেখা গেছে। অনেকে টিকিট কাটার জন্য কাউন্টারের সামনে দাঁড়িয়ে রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights