দুদকের জালে ডেসটিনির এমডি রফিকুল আমিন

অনলাইন ডেস্ক

দুর্নীতির মামলায় একযুগ জেল খেটে কারামুক্ত হওয়া ডেসটিনির এমডি রফিকুল আমীন দুর্নীতি দমন কমিশনের (দুদক) জাল থেকে এখনো বের হতে পারছেন না। প্রায় দেড় দশক আগে শুরু হওয়া অবৈধ সম্পদের খোঁজে তাকে নতুন করে জিজ্ঞাসাবাদ করছে সংস্থাটি।

গ্রাহকের সাড়ে ৪ হাজার কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে ১২ বছর জেল খেটে ২০২৫ সালের জানুয়ারিতে কারামুক্ত হয়েছিলেন ডেসটিনির এমডি রফিকুল আমীন।

তার বিরুদ্ধে ডেসটিনি ২০০০ লিমিটেড নামে বৃক্ষরোপণ ও মাল্টিলেভেল মার্কেটিংয়ের নামে প্রায় ১৭ লাখ বিনিয়োগকারীর অর্থ আত্মসাৎসহ তিনটি মামলা দায়ের করেছিল দুদক।

এ বিষয়ে দুদকের উপ-পরিচালক আকতারুল ইসলাম জানান, ২০১২ সালে তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অনুসন্ধান শুরু করেছিল সংস্থাটি। তখন সম্পদ বিবরণী দাখিল না করায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এবার সেই অবৈধ সম্পদের খোঁজে আবারও মাঠে নেমেছেন অনুসন্ধানকারী কর্মকর্তা। একইসঙ্গে ডেসটিনির দুই পরিচালক গোফরানুল ও তৈয়বুরকে তলব করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights