দুবাইয়ে বন্যার পানি এখন মিনিটেই সরে যাবে, এক গাড়িতেই ২৫টি ট্যাংকারের শক্তি

অনলাইন ডেস্ক
বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে যাওয়ার দুর্ভোগ এখন অনেক শহরের পরিচিত সমস্যা। সেই সমস্যার আধুনিক সমাধান নিয়ে এলো দুবাই। রবিবার (২৬ এপ্রিল) দুবাইয়ের রোডস অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি বা আরটিএ একটি বিশেষ দ্রুত জরুরি হস্তক্ষেপ যান উন্মোচন করেছে।

বাহনটিতে রয়েছে চারটি পাম্প, যার মিলিত সক্ষমতা প্রতি মিনিটে প্রায় ৬০ হাজার লিটার পানি সরানো। এটি ২৫টি ওয়াটার সাকশন ট্যাংকারের সমতুল্য। প্রতি সেকেন্ডে ১ হাজার লিটার পানি সরাতে পারে এবং দেড় মিটার পর্যন্ত গভীরতায় কাজ করতে সক্ষম। এ ছাড়া রয়েছে রেসকিউ বোট, থার্মাল ড্রোন, ব্যাকআপ জেনারেটর ও লাইটিং টাওয়ার। প্রচলিত সরঞ্জামের তুলনায় এই যানটি ৭৫ শতাংশ কম সময়ে জরুরি পরিস্থিতিতে সাড়া দিতে পারে।

দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম এই যানসহ আরটিএর বেশ কিছু বিশেষ প্রকল্প পর্যালোচনা করেছেন। আরটিএর মহাপরিচালক মাত্তার আল তায়ের বলেন, ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় দুবাইয়ের প্রস্তুতি জোরদার করতে আরটিএ বিশেষায়িত সমাধান তৈরি করে যাচ্ছে।

সূত্র: খালিজ টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights