দুর্বৃত্তদের গুলিতে রোহিঙ্গা নেতা আহত

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ার বালুখালী ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে এক রোহিঙ্গা নেতা গুলিবিদ্ধ হয়েছেন। ২৮ বছর বয়সী ওই রোহিঙ্গা নেতার নাম মো. রফি।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী মঙ্গলবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার সকাল ৭টার দিকে বালুখালী ক্যাম্প ৮/ইস্টের বি-৩৫ ব্লকে রফিকের শেডের পাশে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। প্রতিবেশী রোহিঙ্গারা তাকে উদ্ধার করে ব্রাকের প্রাইমারি হেলথ সেন্টারে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights