‘দেশে অরাজকতা সৃষ্টি করছে বিএনপি’
নিজস্ব প্রতিবেদক, খুলনা:
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন বলেছেন, বিএনপি সারাদেশে অরাজকতা তৈরি করছে। এই ষড়যন্ত্রকে রাজপথে রুখে দিতে হবে। বুধবার খুলনায় জেলা আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশ ও প্রস্তুতি সভায় এসএম কামাল এসব কথা বলেন।
খুলনায় যুবলীগের তারুণ্যের জয়যাত্রা কর্মসূচি সফল করার লক্ষ্যে নগরীর লোয়ার যশোর রোডে আওয়ামী লীগ কার্যালয়ের সামনের সড়কে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ।
প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. সুজিত অধিকারী। বক্তৃতা করেন সাবেক সংসদ সদস্য সোহরাব আলী সানা, যুগ্ম সম্পাদক সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, এসএম কামরুজ্জামান জামাল।
