ধানমন্ডিতে ১৪ তলা ভবনে আগুন
অনলাইন ডেস্ক
রাজধানীর ধানমন্ডিতে একটি ১৪ তলা ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেলে ধানমন্ডি ১০/এ সড়কের ওই ভবনটিতে আগুন লাগে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মঙ্গলবার বিকেল ৩টা ৩০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে প্রথম ইউনিট বিকেল ৩টা ৪২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের যৌথ চেষ্টায় বিকেল ৪টা ১৮ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
