নওগাঁয় একই মঞ্চে ভোট চাইলেন বিএনপির ১০ প্রার্থী
নওগাঁ প্রতিনিধি
নওগাঁর রাণীনগর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে একই মঞ্চে ভোটারদের কাছে ভোট চাইলেন বিএনপির ১০জন প্রার্থী। সোমবার বিকেলে উপজেলার আবাদপুকুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় ভোট চান তারা। দলের মধ্যে শৃংখলা ও পরস্পর সর্ম্পক বজায় রাখতে এমন আয়োজন করা হয়েছে বলে জানান নেতা-কর্মীরা।
কালীগ্রাম ইউনিয়ন এবং একডালা ইউনিয়ন বিএনপি আয়োজিত নির্বাচনী ভোটারদের সাথে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কালীগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি এ্যাডভোকেট আব্দুল খালেক। দ্বি-বার্ষিক সম্মেলন পরিচালনা কমিটির সদস্য কাজী মো: রবিউল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সভাপতি প্রার্থী এসএম আল ফারুক জেমস্, আলহাজ্ব এছাহক আলী, সাধারণ সম্পাদক প্রার্থী মোসারব হোসেন, একেএম জাকির হোসেন ও এমদাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক প্রার্থী সাখাওয়াত হোসেন, মেজবাউল হক লিটন, মতিউর রহমান উজ্জল, শহিদুজ্জামান আকন্দ ও কাজী সাহাবুল ইসলাম। সভায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নিজ নিজ যোগ্যতার কথা তুলে ধরে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন। এছাড়া অন্যান্যদের মধ্যে কালীগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছোলাইমান আলী, একডালা ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তার হোসেন ও সাধারণ সম্পাদক আকরাম হোসেনসহ দলীয় নেতা-কর্মীরা বক্তব্য প্রদান করেন।
উল্লেখ্য, দীর্ঘ ১০ বছর পর রাণীনগর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে। সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এতে ৮টি ইউনিয়নের মোট ৫৬৮জন ভোটার ভোট প্রদান করবেন।
