নকল মোবাইল তৈরির অভিযোগে গ্রেফতার ৩

অনলাইন ডেস্ক

নকল মোবাইল তৈরিকারী চক্রের ইঞ্জিনিয়ারসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম বিভাগ। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ব্রান্ডের প্রায় ৫০০ নকল ফোন ও মোবাইল তৈরির যন্ত্রাংশ ও সরঞ্জামাদী জব্দ করা হয়।

সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি সাইবার বিভাগের এডিসি জুনায়েদ আলম। এর আগে গতকাল রাজধানীতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

তিনি গণমাধ্যমে জানান, নকল ফোন তৈরিকারী চক্রের তিনজনকে গ্রেফতার করেছেন তারা। অভিযানে বিভিন্ন ব্রান্ডের-প্রায় ৫০০ নকল মোবাইল ও মোবাইল তৈরির যন্ত্রাংশ ও সরঞ্জামাদী জব্দ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights