প্রয়াত চিফ প্রসিকিউটরকে ট্রাইব্যুনালে স্মরণ

অনলাইন ডেস্ক

সদ্য প্রয়াত আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট গোলাম আরিফ টিপুর স্মরণে ডেথ রেভারেন্স অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা এগারোটার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ডেথ রেভারেন্স অনুষ্ঠিত হয়।

এই শোক সভায় গোলাম আরিফ টিপুর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করে বক্তব্য রাখেন চেয়ারম্যান বিচারপতি আবু আহমেদ জমাদার, প্রসিকিউশনের পক্ষে প্রসিকিউটর অ্যাডভোকেট হায়দার আলী, মোখলেসুর রহমান বাদল, সুলতান মাহমুদ সিমন, ডিফেন্স কাউন্সেল গাজী এম এইচ তামিম ও তদন্ত সংস্থার সমন্বয়ক সানাউল হক।
অনুষ্ঠানে গোলাম আরিফ টিপুর মেয়ে ডালিয়া নাসরিন, আইনজীবী এবং রেজিস্ট্রার কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

১৫ মার্চ সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট গোলাম আরিফ টিপু রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরদিন তাকে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights