নড়াইলে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৫

নড়াইলের কালিয়া উপজেলায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে মুক্তিযোদ্ধাসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।শনিবার উপজেলার বাবরা-হাছলা ইউনিয়নের বাবরা গ্রামে শেখ ফরিদ উদ্দিন ও হাফেয নাসির উদ্দিন পক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও নড়াইল সদর হাসপাতাল ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে বাবরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বাবরা গ্রামের সৈয়দ শহীদ আলীর ছেলে সোহাগের (৩০) সঙ্গে ইমরুল শেখের ছেলে নাবিলের (২২) ক্রিকেট খেলা নিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। পরে মাঠে থাকা লোকজন ঘটনাটি মীমাংসা করে দেন। ওই ঘটনার জের ধরে শনিবার শেখ ফরিদ উদ্দিন পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষের উপর হামলা চালালে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
উভয়পক্ষের আহতরা হলেন-বীর মুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম (৭৮), সাকিবুল খান (৩৫), ফারজানা খানম (২০), কল্পনা বেগম (৪৫), আখতারুজ্জামান (৬৫), আশরাফুজ্জামান (৩২), সজল শেখ (২৮), সাব্বির শেখ (৩১) ও জসিম শেখ (৩৩) প্রমুখ।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। সংঘর্ষে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights