নড়াইলে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমএর শ্রেষ্ঠ শিক্ষক- শিক্ষর্থী ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এর পুরস্কার বিতরণী-২০২৩ অনুষ্ঠিত
শুভ সরকার ,নড়াইল থেকে
নড়াইলে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-এর জেলার শ্রেষ্ঠ শিক্ষক- শিক্ষর্থী ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এর পুরস্কার বিতরণী-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। সোমবার নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম, হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্ট , নড়াইলের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী ।
জেলার ৫ জন শ্রেষ্ট শিক্ষক ও ১০ জন শ্রেষ্ট শিক্ষার্থীকে ক্রেষ্ট ও সনদপত্র এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল এর সভাপতিত্বে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, জেলা কমাড্যান্ট বিকাশ চন্দ্র দাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম, হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্ট , জেলা ক্রীড়া অফিসার মোঃ কামরুজ্জামান , নড়াইলের সহকারি পরিচালক দেবাশীষ বাইন, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম এর শিক্ষক -শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন।
