নড়াইলে শুভ মহালয়া উদযাপন
নড়াইল প্রতিনিধি
শারদীয় দুর্গোৎসবের আগমনী বার্তা নিয়ে নড়াইলে উদ্যাপিত হয়েছে মহালয়া। দেবীপক্ষের শুভ সূচনা উপলক্ষে ঐতিহ্যবাহী শ্রীশ্রী সর্বমঙ্গলা কালী মন্দির প্রাঙ্গণে আয়োজন করা হয় ধর্মীয় সংগীতানুষ্ঠান। এতে অংশ নেন সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন বয়সী ভক্তরা। অনুষ্ঠানে সংগীত পরিবেশন কওে সুর দরিয়া ও গ্রেবশিল্পী গোষ্ঠী।
শিল্পীদের পরিবেশনায় ধর্মীয় আবহেমুখর হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ। মহালয়াকে ঘিরে সেখানে সমবেত হন সনাতন ধর্মাবলম্বী নারী, পুরুষ ও শিশুরা। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাম্যাজিস্ট্রেট ও স্থানীয় সরকারের উপপরিচালক লিংকন বিশ্বাস, নড়াইল জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি মো. জুলফিকার আলী মন্ডল, গ্রেব শিল্পী গোষ্ঠীর পরিচালক দিলীপ রাহা, সুর দরিয়ার পরিচালক প্রতুল হাজরা এবং মন্দির কমিটির সাধারণসম্পাদক স্বপন কুমার ঘোষসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। মহালয়ার মধ্য দিয়ে দেবীপক্ষের সূচনাকে স্বাগত জানান ভক্তরা। শুভ সরকারের সন্ঞ্চালনায় এ আয়োজনের মধ্য দিয়ে নড়াইলে শারদীয় দুর্গোৎসবকে ঘিরে ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ।
