নড়াইলে সরকারী চাকুরীর প্রলোভনকারী প্রতারক আটক

নড়াইল প্রতিনিধি ঃ
নড়াইল, যশোর ও ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন যুবকের নিকট থেকে ২৫ লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে এসএম রায়হান আলী ওরফে শওকত হোসেন (৪৫) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। রায়হান যশোর শহরের খড়কি এলাকার সৈয়দ আলীর ছেলে। তিনি যশোরে ডাক বিভাগে চাকরি করেন বলে জানাগেছে।
শনিবার (২১ অক্টোবর) দূপুরে নড়াইল পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেসব্রিফিং এ পুলিশ সুপার সাদিরা খাতুন বলেন, ‘রায়হান ওরফে শওকত ডিসি অফিসের প্রশাসনিক কর্মকর্তা পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় চাকরি প্রত্যাশী যুবকদের ‘অফিস সহায়ক’ পদে চাকরির কথা বলে ৫ থেকে ৬ লাখ টাকা করে হাতিয়ে নিয়েছে। এ পর্যন্ত আমাদের কাছে পাঁচ যুবকের কাছ থেকে ২৫ লাখ ২০ হাজার টাকা নেয়ার অভিযোগ রয়েছে। ৬ মাস আগে আমাদের কাছে প্রথম এক যুবক অভিযোগ করেন। এরপর থেকে পুলিশ তদন্ত শুরু করে। পরবর্তী প্রতারণার শিকার আরো এক যুবক একই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেন। ভুক্তভোগী যুবকের মামলার প্রেক্ষিতে শুক্রবার সন্ধ্যায় যশোর থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় গ্রেফতারকৃত এসএম রায়হান আলী ওরফে শওকত হোসেনের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ, তিনটি মোবাইল ফোন, তিনটি পেনড্রাইভ, পাঁচটি ভুয়া নিয়োগপত্র, সরকারি কর্মকর্তা ও প্রতিষ্ঠানের নামের নয়টি সিল, নয়টি বø্যাঙ্ক স্ট্যাম্প, একটি বø্যাঙ্ক চেক, বিভিন্ন ব্যক্তির ১১টি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি উদ্ধার করা হযেছে।’
প্রেসব্রিফিং এ আরো জানানো হয়, এসএম রায়হান আলী ওরফে শওকত হোসেন চাকরি প্রত্যাশী যুবকদের কাছে বিশ^াসযোগ্যতা অর্জনের জন্য ডিসি অফিসের সামনে থেকে টাকার লেনদেন করতো। তার চাল-চলন, ব্যবহারে চাকুরী প্রত্যাশীরা বিশ^াস করে নিতেন যে, এসএম রায়হান আলী ওরফে শওকত হোসেন ডিসি অফিসে চাকরি করেন।
প্রেসব্রিফিং এ অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ দোলন মিয়া, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওবাইদুর রহমান, ডিবি পুলিশের কর্মকর্তা সাজেদুল ইসলাম সহ পুলিশের অন্যান্য কর্মকর্তা, নড়াইলে জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। ##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights