নরসিংদীতে ট্রাকচাপায় অটোরিকশার ৬ যাত্রী নিহত

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর শিবপুরে মহাসড়কে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকসার সংঘর্ষে চালক ও নারী পুরুষ সহ ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়েছে। নিহত হওয়া ৬ জনই সিএনজির যাত্রী ও চালক ছিলেন।

আজ শনিবার (২৬ অক্টোবর) দুপুরে শিবপুর উপজেলার মনোহরদী-শিবপুর-ইটাখোলা আঞ্চলিক সড়কের শিবপুর পচাঁরবাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. আফজাল হোসাইন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার ও দুর্ঘটনা কবলিত সিএনজি ও ট্রাকটিকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের টিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights