নাটোরে ২০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

নাটোরপ্রতিনিধি
নাটোরে ২০ কেজি গাঁজাসহ আসলাম হোসেন (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আজ শুক্রবার বেলা ১১টার দিকে শহরের তেবাড়িয়া এলাকা থেকে গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। আসলাম হোসেন (৪৫) ঢাকা জেলার কেরানীগঞ্জের শাহজাহান আলীর ছেলে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক এস এম ইলতুস আহমেদ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম শুক্রবার সকালে শহরের তেবাড়িয়া এলাকায় অভিযান চালায়। এসময় ঢাকা থেকে একটি পিকআপ চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছিল। পিকআপটি সন্দেহজনক মনে হলে থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে পিক আপের ভিতরে বিশেষ কায়দায় লুকানো ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে ওই মাদক কারবারিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মীরা গ্রেফতার করে।
এ বিষয়ে আসলামের বিরুদ্ধে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights