নামাজ শেষে ঘরে বসা অবস্থায় গৃহবধূ খুন

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার জুনিয়া গ্রামে নিজ ঘরে আসমা আক্তার (৫৫) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সন্ধ্যায় মাগরিবের নামাজ শেষে এ নৃশংস হত্যাকাণ্ড ঘটে। নিহত আসমা আক্তার ওই গ্রামের কৃষক আলমগীর হোসেন হাওলাদারের স্ত্রী।

নিহতের চাচাতো ভাই ও ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ শহিদুল ইসলাম জানান, মাগরিবের নামাজ পড়ে জায়নামাজের উপর বসে ছিলেন আসমা আক্তার। এ সময় তার ছেলের স্ত্রী ওযু সেরে ঘরে ঢুকে দেখেন শাশুড়ির রক্তাক্ত দেহ মেঝেতে পড়ে আছে।

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহাঙ্গীর হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তিনি বলেন, “তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।”

পিরোজপুর জেলার পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের বলেন, হত্যার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তবে কিছুদিন আগে নিহত আসমা আক্তার কয়েকজনের বিরুদ্ধে একটি মামলা করেছিলেন। তদন্তের পর হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের বিষয়ে বিস্তারিত জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights