নারায়ণগঞ্জে লেগুনায় অগ্নিসংযোগের ঘটনায় মামলা
নারায়ণগঞ্জ প্রতিনিধি
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনের রাতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লা চাঁদমারী এলাকায় দুটি লেগুনা গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাতে ফতুল্লা থানার উপ-পরিদর্শক (এস আই) মো. শহিদুল ইসলাম বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন।
মামলায় কেন্দ্রীয় আওয়ামী শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক কাউছার আহম্মেদ পলাশসহ ৩৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরো ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, লেগুনাতে অগ্নিসংযোগের ঘটনায় মামলা হয়েছে। ইতোমধ্যেই আমরা একজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। মামলার অন্য আসামিদেরও অতিদ্রুত গ্রেফতার করা হবে।
মামলার অন্য আসামিদের মধ্যে আছেন মীর সোহেল আলী মীরু, মোহাম্মদ হাসান, মো. সিদ্দিকুর রহমান, আমজাদ হোসেন বাঁধন, আলতাফ সরদার, উজ্জল, ফরহাদ, আল ফাহাদ অমিত, শামিউন সিনহা, বাসেদ মেম্বার, ইলিয়াস, দেলোয়ার।
