নারীর গোসলের ভিডিও করে টাকা দাবি, কারাগারে দুই যুবক

নিজস্ব প্রতিবেদক, রংপুর:

রংপুরের হারাগাছ থানা এলাকায় এক নারীর গোসলের ভিডিও গোপনে ধারণ করে টাকা দাবি, যৌন সম্পর্ক স্থাপনের প্রস্তাব ও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে দুইজনকে পর্নোগ্রাফি মামলায় গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতাররা হলেন- হারাগাছ থানাধীন রংপুর সিটি কর্পোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের ইয়ানুস আলীর ছেলে এমদাদুল হক (৩২) ও একই এলাকার মজমুলের ছেলে মোকারেম মোকা (২০)।

থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী নারী বাদী হয়ে এমদাদুল হককে আসামি করে হারাগাছ থানায় পর্নোগ্রাফি আইনে মামলা করেন। মামলার পরপরই অভিযান চালিয়ে এমদাদুল হককে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে এমদাদুল জানায়, প্রতিবেশী ভাতিজা মোকারেম মোকার কাছ থেকে তিনি গোসলের নগ্ন ভিডিও নিয়েছেন। পরে অভিযান চালিয়ে তাকেও গ্রেফতার করা হয়। মোকারেম পুলিশকে জানায়, প্রায় সাত মাস আগে ভুক্তভোগী নারী নিজ বাড়িতে বাথরুমে গোসল করছিলেন। এ সময় গোপনে গোসলের নগ্ন ভিডিও ধারণ করেন তিনি। এরপর গত ২০ জুলাই বিকেলে ওই নারীর হোয়াটসঅ্যাপে গোসলের নগ্ন ভিডিও পাঠিয়ে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে টাকা দাবি করেন মোকারেম। কিন্তু ওই নারী কোনো সাড়া না দেয়ায় সে ভিডিও প্রতিবেশি চাচা এমদাদুলের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন মোকারেম। পরে ২২ জুলাই গভীর রাতে ওই নারীর হোয়াটসঅ্যাপে গোসলের নগ্ন ভিডিও পাঠিয়ে তার সঙ্গে যৌন সম্পর্ক করার ম্যাসেজ দেন এমদাদুল।

পুলিশ জানায়, দুইজনের মোবাইলে ওই নারীর গোসলের নগ্ন ভিডিও এবং হোয়াটসঅ্যাপে ম্যাসেজ পাওয়া গেছে। মোবাইল দুটি জব্দ করা হয়েছে। মামলায় গ্রেফতার দেখিয়ে শুক্রবার দুইজনকেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

হারাগাছ থানার ওসি অশোক চৌহান বলেন, গ্রেফতারকৃতরা একটি বেসকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। ভুক্তভোগী মামলা করার পরপরই আসামিদের গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights