শরীয়তপুরে নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরে অনুষ্ঠিত হয়েছে কানাডা প্রবাসীর আয়োজনে এতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। আবহমান গ্রামবাংলার নদ-নদীতে ঐতিহ্যবাহী খেলা নৌকা বাইচ। এই প্রতিযোগিতা উপভোগ করতে শরীয়তপুরের কৃতির্নাশা নদের তীরে জনস্রোতে পরিণত হয়। নারী-পুরুষ, যুবক-যুবতীসহ নানা বয়সের মানুষেরা নদীর দুই পাড়ে ভিড় করে।

জানা গেছে, শরীয়তপুর সদর উপজেলার বিনোদপুর সুবেদার কান্দি গ্রামে কৃতির্নাশা নদীতে কানাডা প্রবাসী আতাউর রহমান খান স্পোটিং ক্লাবের উদ্দেগ্যে এতিহ্যবাহী বিশাল নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিকালে ৯টি নৌকা বাচারী দিয়ে সেমি ফাইনাল ও শুভ উদ্বোধনী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আগামী ৯ সেপ্টেম্বর ফাইনাল খেলা নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এসময় উপস্থিত ছিলেন আয়োজক কমিটির সদস্যসহ বিভিন্ন এলাকা থেকে আগত দর্শকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights